1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার আটশো টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুভ নববর্ষ- মধুপুরে শিশু ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়।       রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স। কিশোরগঞ্জে থাই গেম লটারি ও ভিসা প্রতারণা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী।     রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল আটক করা হয়।

আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD