1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ, মাছ চাষির ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ।    সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানে হামলা চালাল ইরান। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।      ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস।

ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রে*প্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মধুখালী থানার নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকার খৈতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান ও এসআই মাসুদুর রহমান। স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া যুবক ইদ্রিস আলী (২৫) কে আটক করা হয়। তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।

গ্রেপ্তারের পর তার দখল থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জ-ব্দ করা হয়।

এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)৩৮,৪১ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD