1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী মনির আহম্মদ রাজনকে ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ এবং হামলার অভিযোগ উঠেছে।

তার এসব কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন রাজন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, জোরপূর্বক জমি দখল এবং শালিস বাণিজ্যের মতো অভিযোগ উঠেছে। এসব কারণে দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তার প্রতি অসন্তোষ দীর্ঘদিন ধরে বিরাজ করছে বলে জানা গেছে।

নেতাকর্মীদের দাবি, গত ৫ আগস্ট সরকার পতনের পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব আব্দুর রাজ্জাক রিংকুকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন রাজন। এমনকি তার মোটরসাইকেল ব্যবহার করার বিষয়টিও এলাকায় সমালোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় একটি পৃথক বলয় গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় নেতারা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এসব কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভরাডুবির পেছনেও তার বিতর্কিত ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

বর্তমানে রাজন যেসব পদ-পদবীর পরিচয় বহন করে , এগুলো বিএনপির নিবন্ধীত কোনো দল এবং অঙ্গসংগঠন নয়।

খোঁজ নিয়ে জানা যায়, রাজনের বিরুদ্ধে একাধিক নেতাকর্মীর ওপর হামলা ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে অভিযুক্ত রাজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
এ সময় বহিষ্কারাদেশের পক্ষে যারা স্বাক্ষরকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—

১. মোঃ এনায়েত উল্লাহ, আহ্বায়ক, চন্দ্রগঞ্জ থানা যুবদল।
২. মো: হুমায়ুন কবির, সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি।
৩. মোঃ আলী করিম: সাবেক সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি।
৪. তোফাজ্জল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি।
৫. নুর হোসেন হারুন, সাধারণ সম্পাদক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল।
৬. আল আমিন ভূঁইয়া, সদস্য, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল।
৭. মোঃ আমির হোসেন ইলিয়াস, যুবদল , ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন।
৮. আবু হানিফ স্বপন, আহ্বায়ক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ।
৯. হোসেনুর জামান রাসেল।যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন।
১০. শহিদুল ইসলাম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।
১১. শিব্বির আহমেদ শিবলু, সাবেক সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD