1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিহত।

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

ইবি প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন ও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলিকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে ঢুকে তার গলায় ছুরিকাঘাত করেন। পরে অভিযুক্ত নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা বিভাগীয় সভাপতিকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, ‘ওই শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে আনা মাত্রই আমরা চিকিৎসা দেবার চেষ্টা করি, তবে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD