1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা।  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো :

 

নওগাঁ সদর উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য বিক্রির দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে দেখা যায়, নওগাঁ সদরের শেখপুর এলাকার মেসার্স আর ফুড প্রোডাক্টস তাদের উৎপাদিত ‘লাচ্ছা সেমাই’ পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ছাড়াই বাজারে বিক্রি ও বিতরণ করছিল। এমনকি লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। এই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

 

বিএসটিআই বগুড়া অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD