1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে অস্ত্র সহ দুই যুবক আটক।

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি কাঁঠাল বাগান থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মধুখালী থানাধীন কামারখালী বাজার সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর এলাকার একটি কাঁঠাল বাগান ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃতরা হলে মাধব ঘোষ (৩৬), পিতা মনমথনাথ ঘোষ এবং অসিম শিকদার (২১), পিতা অরবিন্দু শিকদার। তাদের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আখশুকনা গ্রামে বলে জানা গেছে।
তল্লাশিকালে মাধব ঘোষের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান (কাঠের বাটসহ, প্রায় ১৪.৫ ইঞ্চি লম্বা) এবং অসিম শিকদারের কাছ থেকে দুই রাউন্ড শিসার কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজের পেছনে ইংরেজিতে “CHEDDITE-12” লেখা রয়েছে বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে যথাযথ প্রক্রিয়ায় থানায় আনা হয়।

এ ঘটনায় মধুখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এএফ(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২, তারিখ ২৩/০২/২০২৬)। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে সোমবার তাদের ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছে এবং রিমান্ড চেয়ে পৃথক আবেদন করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের একজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD