1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা, মিয়াপুর (বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়া) গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: আব্দুল মুমিন (৩০)।

গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সোয়া ৭ টায় শাহমখদুম থানার আবাসিক এলাকার ০৯ নং রোডে অভিযান পরিচালনা করে আসামি মুমিনকে আটক করা হয়।

উল্লেখ্য, শাহমখদুম থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD