1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক।

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শেখহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের শেখহাটি গ্রামের পাকা সড়কে অভিযান চালায়।

এসময় ৫ বোতল নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ, ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. আরিফ হোসেন (২৬) ও মো. আহসান হাবিব (২৫)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার রাজাপুর (জুগ্নীপাড়া) গ্রামের বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানা-এ মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-২৩, তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬)। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD