1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ডিবি পুলিশ পরিচয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের মিহির সর্দার (২৬) নামে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে স্থানীয় চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
মিহির চান্দড়া গামের মৃত নূর মোহাম্মদের ছেলে। সে ঢাকা মিরপুর বাংলা কলেজ অর্নাস প্রথম বর্ষের শিক্ষর্থী বলে জানা যায়। এ ঘটনায় ওই দিন রাতে মিহিরের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ তাকে উদ্ধার করতে সারারাত কাজ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় মিহির নিজে মোটরসাইকেল চালিয়ে আলফাডাঙ্গা থানায় ফেরেন। অপহরণ করার পর মিহিরের চোঁখ বাঁধা ছিল বলে তিনি কিছুই বলতে পারেননি। তবে পুলিশ জানিয়েছেন, পুলিশের তৎপরতা জানতে পেরে বুধবার ভোরে ফরিদপুর শহরের আশপাশে তাকে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে আলফাডাঙ্গা থানা কার্যালয়ে প্রেস বিফিং করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম। তিনি জানান, স্থানীয় গোপালপুর বাজার থেকে মিহির সর্দার নামের এক যুবক মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে পৌঁছালে ৭-৮ জনের একটি দল কালো রংয়ের মাইক্রো গাড়িতে উঠানোর চেষ্টা করলে মিহির চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা ডিবি পুলিশ পরিচয় দেয়। তাকে গাড়িতে তুলে নেয়, এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি অপহরণকারীরা নিয়ে নেয়। ঘটনার দিন রাতেই মিহিরের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। মিহিরকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুঁজতে থাকে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় মিহির নিজে তার ব্যবহৃত মোটরসাইকলে চালিয়ে আলফাডাঙ্গা থানায় আসেন। তাকে অপহরণ করার পর গাড়িতে তুলে চোঁখ বেঁধে ফেলে। ফরিদপুর শহরের আশপাশে কোনো এক স্থানে বুধবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। সত্য ঘটনা উৎঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তার কোনো সদস্য এ ঘটনার সাথে জড়িত নন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD