1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ গোদাগাড়ীর মশিউর গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে।    

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ মশিউর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নতুন কসবা গ্রাম এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম দামকুড়ার নতুন কসবা এলাকায় অবস্থান নেয়। ভোররাতে সন্দেহভাজন মশিউর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD