1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক।

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার( নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এসময় একজন চোরাকারবারিকে আটক করা হলেও আরও একজন পালিয়ে যায়।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ঘটনা-১ অনুযায়ী, ভোর ৪টা ১৫ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েবে সুবেদার মংচাদু মার্মার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘীর পশ্চিম পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৪৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনা-২ অনুযায়ী, একইদিন ভোর ৫টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫ এমপি হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলঘড়িয়া বিজিবি প্রস্তাবিত ক্যাম্পের পাশের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ, একটি মোবাইল ফোনসহ মো. কারিমুল ইসলাম (৩২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। সে ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। অভিযানের সময় অপর এক চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD