1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ।

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালিতে জোড়পূর্বক ১৯৬৭ সাল থেকে জমির দলিলসহ ভোগকৃত বসতভিটা দখলের পায়তারা এবং মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

মানিকখালি পাচপাড়া গ্রামের বাদশা মিয়ার ছোট মেয়ে অভিযোগ করে বলেন, উক্ত গ্রামের পার্শ্ববর্তী বাড়ির ভজন রায় তার বাবাকে আওয়ামীলীগের আমলে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠান।এমনকি ভজন রায়ের দলবল দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। অভিযোগকারী বাদশা মিয়া জানান, তার পিতা মৃত আব্দুল হাসেম ভূইয়ার কাছ থেকে পাওয়া প্রায় ১ একর ৪১ শতাংশ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছে অপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভজন রায় ও তার সহযোগীরা। এর আগে জমি সংক্রান্ত বিরুধ নিশ্পত্তির লক্ষে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী দ্বারা সালিশ অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি। ভুক্তভোগী বাদশা মিয়া আরও অভিযোগ করে বলেন, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভজন রায়ের দলবল তাকে হুমকি ধামকি দেয়। ইদানিং ও অনেকেই ফোনের মাধ্যমে হুমকি স্বরুপ কথা বলছে। তিনি বলেন, অন্য একটি দাগে নিজের ২৪ শতাংশ জমি ভজন রায়ের নিকট ২৪ শতাংশ জমি বিক্রির পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোড়পূর্বকভাবে অতিরিক্ত ২৫ শতাংশ দখলে নেয়।

এ বিয়য়ে ভজন রায়ের নিকট ফোনে জানতে চাইলে তিনি জানান, তার দাদার সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেয়েছেন এবং আরওয়ার, আরএস রেকর্ড তার নিকট বিদ্যমান।

অভিযোগকারীর ছোট ভাই রমজান ভূইয়া অভিযোগ করে বলেন তার ভাইকে এই ভজন রায় এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে হেনস্তা করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে যাতে পরবর্তীতে আর কেউ যাতে দলিলসহ ভোগকৃত বাড়িটি দখলের পায়তারা না করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD