1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ।    

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১শ’ ১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেনসিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।

তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ’ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD