1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

কিশোরগঞ্জ রেলওয়ে থানার মাদকবিরোধী অভিযানে ৭২০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭২০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নারীর নাম মদিনা ওরফে শিরিনা (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নুরপুর গ্রামের বাসিন্দা এবং সাফায়েতের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিঃ শাহজাহান।

অভিযানটি পরিচালিত হয় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ে কিলোমিটার নম্বর ২৮২/৮-৯ এর মধ্যবর্তী এলাকায় গণশৌচাগারের সামনে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ওই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত নারীর হাতে থাকা সিমেন্টের বস্তা দিয়ে তৈরি কমলা, সাদা ও কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে স্বচ্ছ পলিথিনে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭২০ (সাতশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকসেবীর কাছে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD