1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নরসিংদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‍্যাব-প্রশাসনের যৌথ অভিযান।

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদনঃ

নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নরসিংদী জেলা পুলিশ, র‍্যাব ও প্রশাসনের একাধিক টিম অংশগ্রহণ করে।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং অপরাধ দমনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি মাঠে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে জানায়, অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশের নির্ধারিত সেবা নম্বরে জানাতে অনুরোধ করা হচ্ছে।

#সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD