নিজস্ব প্রতিবেদনঃ
নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের একাধিক টিম অংশগ্রহণ করে।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং অপরাধ দমনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি মাঠে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে জানায়, অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশের নির্ধারিত সেবা নম্বরে জানাতে অনুরোধ করা হচ্ছে।
#সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM