1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার। 

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী জেলার চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখ হতে ভোর ০৪.০৫ ঘটিকায় একজন মাদককারবারিকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আঃ আলিম ওরফে কালু (৪৯)। মোঃ আঃ আলিম অরফে কালু রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের মৃত আ: কুদ্দুস এর পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ০৩.৩০ টায় চারঘাট থানাধীন শিশাতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ০৩.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৪.০৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD