1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার মামলায় আসামী লিমনের ৫ দিনের রিমান্ড।   

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া  ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি লিমন মিয়াকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড মুঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

অপরদিকে, রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার ডাবতলা বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকাবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানের নোটিশ দিয়েছেন আদালত।

শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ শোকজ আদেশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এ মামলার ধার্য দিন রয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তদপ্রেক্ষিতে ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD