1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর,শাশুড়ী মিলে পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা। আদালতে মামলা। রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমে অভিযান।   ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা। সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ। রাজশাহী নগরের বিষাক্ত বর্জ্যে নদী-বিল ধ্বংস: জনস্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি।   জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা,সন্দেহের তীর স্ত্রীর পরকিয়া।

বালিয়াকান্দিতে প্রশাসনের কড়া অভিযান ১ কোটি ২০ লাখ টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

মো শারীদ মোল্লা ডেস্ক রিপোর্টারঃ

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি বাজারের একটি গুরুত্বপূর্ণ খাস জমি দখল করে রেখেছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল।

উপজেলা প্রশাসনের নির্দেশে রবিবার ( ১৯ অক্টোবর ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট “এহসানুল হক শিপন “এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয় বালিয়াকান্দি মৌজার বিএস-৬৩৬২ দাগভুক্ত ০.১৮২৫ একর জমি, যার মধ্যে ০.০৯২৫ একর সরকারিভাবে বিএস-০১ খাস খতিয়ানভুক্ত হিসেবে চিহ্নিত।

দখলমুক্ত হওয়া জমির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারণ জানান বিগত সরকারের আমলে দলীয় প্রভাব বিস্তার করে অনেকেই সরকারী সম্পত্তি দখলে নিয়েছে। সে গুলো পুনরুদ্ধারে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন,

“সরকারি জমি দখল করে কেউ পার পাবেন না।সরকারের মালিকানাধীন কোনো জমি ব্যক্তিগতভাবে দখল করে রাখা যাবে না। নিয়মিত অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন কার্যকর ভূমিকার ফলে দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD