1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

প্রকৃতির প্রেম 

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

বিনয় দেবনাথঃ

শরৎ শেষে দুপুর বেলায় বায়ুর ছেঁকে যেন গা পুড়ল;
দলে বলে ওরা সব মিলে মিশে একসাথে স্নান করল।

আসলো উড়তে পাখিরা সব যেন এ আকাশ পানে;
সাদা ফুলপদ্ম ফাঁকা জলে ভরা পদ্ম-পুকুর ঘাটে নেমে।

পথিক আমি প্রখর রৌদ্রে এ দেখে হলাম যেন মুগ্ধ;
কিচিরমিচির ডাকে উঠে পাখিদের কন্ঠে মধুর শব্দ।

বিশ্রাম ভাবি গাছের ছায়ায় এ প্রকৃতির সাজ কত;
গাছের ছায়ায় বসে দূর হল মনের সব ক্লান্তি যত।

শরতের ঋতু আজ-শরৎ রানী চুপটি করে বসে আছে;
বলবো আমি বাড়ি ফিরে এ দৃশ্য সত্যিই তোদের কাছে।

পাসনা ভয় প্রকৃতিতে – প্রিয় রূপকন্যা হে শরৎ ঋতু;
প্রকৃতির প্রেমে- আমি মুগ্ধ হয়ে ভুলে গেলাম সবকিছু।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD