1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১; ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঢাকা রাজধানীতে মোহাম্মদপুর আবারো কিশোর গ্যাং অত্যাচার উৎপাত দিন দিন জাগান দিচ্ছে ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আ/ত্মহ/ত্যা বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মী আটক

ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

সাকিব রহমান ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ অঞ্চলের অসহায়, দুস্থ ও চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন। এলাকার দরিদ্র ও মৌলিক অধিকার বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর ও বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিল না। এমন অসহায় ও বিনা চিকিৎসায় দিনাতিপাত করা মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসার খরচ ও ওষুধপত্র দিয়ে পাশে থাকছেন এই তরুণ সমাজসেবক ও রাজনৈতিক নেতা।
শুধু চিকিৎসা সেবাই নয়, এলাকার শারীরিক প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের যাতায়াত ও স্বাভাবিক চলাচলের সুবিধার জন্য তিনি সম্পূর্ণ বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করে আসছেন। এছাড়াও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঘর মেরামতের জন্য টিন, চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন জানান, “রাজনীতির মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। অসহায় ও দুস্থ মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে আমি সবসময় আমার এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে চাই।”

তার এই মানবিক উদ্যোগ ও পরোপকারী মনোভাবের কারণে ঝিনাইদহের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে তিনি একজন মানবিক ব্যক্তি হিসেবে ব্যাপক প্রশংসিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন। স্থানীয় সচেতন মহল তার এই সমাজসেবামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD