1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। আতাইকুলায় যানজট নিরসন ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত। রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ চাঁদপুর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১; ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঢাকা রাজধানীতে মোহাম্মদপুর আবারো কিশোর গ্যাং অত্যাচার উৎপাত দিন দিন জাগান দিচ্ছে

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সভা আয়োজনে সহযোগিতা করেন আমির হোসেন হৃদয় ও নিশা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য কামাল আহমদ, জামাল হোসেনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এছাড়াও বিভিন্ন গ্রামের কারিতাস বাংলাদেশের কৃষক মাঠ স্কুলের সভাপতিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক বলেন, ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের যেসব গ্রামে এখনো কারিতাস বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করেনি, সেসব গ্রামে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ওই গ্রামগুলোতে কারিতাস বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কৃষক মাঠ স্কুলের সভাপতিরা দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD