1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

এতো ভালোবাসা রাখবো কোথায়-

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

বিনয় দেবনাথঃ

এত ভালোবাসা রাখবো কেমনে
এমন পাত্র পাই কোথায়?
রেখেছি তোমায় স্নেহের বন্ধনে
ভুলে যাই বলো কেমনে তোমায়।

তোমার প্রেম, মধুর সোহাগ
বিমোহিত করে এই হৃদয়,
তাইতো এ মন তোমার সাথে
প্রাণ খুলে যেন কাব্য কয়।

অসীম পিরিতি রেখে যাই আজি
স্মৃতির খাতায় প্রেমের বল,
আমি যে আছি তোমার সাথে
থাকবে না হৃদয়ে কোন ছল।

আবার যদিবা হয় জন্ম
আমি সুধায় মানুষ প্রাণ,
তোমারে লয়ে বুকের ভেতরে
রচিবো যে আমি মধুর গান।

যতই ভেবেছো ভালোবাসা দূরহ
ততটা কঠিন নয়-কো নয়,
অদেখা প্রাণও হৃদয়ের টানে
সেই তো মনের কাছে বন্ধু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD