1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। 

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ লিমিটেড কর্তৃক আয়োজিত “Prospects and Contemporary Challenges of Mobile Financing Service in Bangladesh” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রেঞ্জ ডিআইজি অফিস, রাজশাহীর যৌথ সহযোগিতায় এ কর্মশালায় আরএমপি ও রাজশাহী জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে “Prospects and Contemporary Challenges of Mobile Financing Service in Bangladesh” শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব এম মাহাবুব আলম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (অব.) ও চীফ স্ট্র্যাটেজিক রিলেশনস অ্যান্ড এলইএ অপারেশন অফিসার, নগদ লিমিটেড মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার, পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, (আরএমপি) রাজশাহী মহোদয়।

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় বলেন, বর্তমানে নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সময় মোবাইল ব্যাংকিং সীমিত ছিল। এখন সকল শ্রেণির মানুষ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করছেন। তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন। এছাড়াও তিনি বলেন, বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অপরাধীরা মোবাইল ব্যাংকিং এর অপব্যবহার করছে। এই কর্মশালার মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে এবং মানুষকে অধিক সেবা দিতে সক্ষম হবেন। তিনি নগদ কর্তৃপক্ষকে এ আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউল হক মহোদয় এবং ঢাকা স্টাফ কলেজের পরিচালক (ট্রেনিং), পুলিশ সুপার জনাব মো: মাহবুবুল আলম, পিপিএম এবং নগদ লিমিটেডের অন্যান্য কর্মকর্তাগণ।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর),  জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; পুলিশ সুপার রাজশাহী জনাব ফারজানা ইসলামসহ আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD