1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ভাবে ধর্ষণ,কারাগারে ৩ ধর্ষক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ভাবে ধর্ষণ,কারাগারে ০৩ ধর্ষক।

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার পৌরসভা এলাকায় এক নারীকে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগে ৩ তিনজন রিকশাচালককে আটক করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।২৮/০৯/২০২৩ইং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরদিন কোটচাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী মামলা করেন। যার মামলা নম্বর (১১) পরে ৩ জনকে আটক করে পুলিশ। আসামীরা হলো–রেলস্টেশন পাড়া মৃত রমজান আলীর ছেলে ইসমাইল (৪০) বনবিভাগ পাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে ইসরাইল (৫৫) বনবিভাগ পাড়ার সানাউল্লাহ মিস্ত্রির ছেলে আব্দুল খালেক (৪৫) পেশায় তারা রিকশাচালক।

জানা গেছে, ওই নারীর বাড়ী কোটচাঁদপুরে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসে চড়ে ঢাকা থেকে কোটচাঁদপুর শহরে আসেন।এরপর বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলা পাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান। সেখানে খাবার খাওয়ার পর ঘরের বারান্দায় শুয়ে ছিলেন তিনি। পরে তার আত্মীয় বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান।সেই সুযোগে ওই চা দোকানির স্বামী ইসরাইল ঘরের তালা খুলে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর ইসমাইল ও আব্দুল খালেক তাকে ধর্ষণ করে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি । বুধবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে ওই নারীর ঝিনাইদহ সদর হাসপাতালে বলে জানাযায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD