1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

সরিষাবাড়ী চর কৃষ্টপুর এলাকায় জমি সক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা- লুটপাটের অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চরকৃষ্টপুর এলাকায় জমি সক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল করিম মুন্সি ও তার পরিবারের বিরুদ্ধে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার ভাটারা ইউনিয়নের চরকৃষ্টপুর এলাকায় মৃত জবান আলীর ছেলে মজিবর ও একই এলাকার আব্দুল করিম মুন্সি গং দের সাথে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো।তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে করিম মুন্সির নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মজিবর রহমানের বাড়িতে হামলা
চালায়।এসময় ঘরের ভেতর প্রবেশ করে ভাংচুর করে ও ড্রয়ারে থাকা ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্নেও গহনা নিয়ে নেয়।তাদের হাতের দা দিয়ে ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করে।শুধু তাই নয় ভাংচুর করে পাশের গুরুস্থানের দেওয়াল।মজিবর রহমানের দাবি সে দিন রাতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে তারা।
এ বিষয়ে মজিবর রহমান বলেন,ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর মৌজার বিআরএস ৫২৪নং দাগের  সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত পার্শবতী করিম মুন্সিদের সঙ্গে মোকদ্দমা চলে আসছিল।২০১৮ সালে  করিম মুন্সির স্ত্রী মাহফুজা খাতুন বিলকিস আমাদের
বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরে সে মামলায় যাচাই বাচাই শেষে ২০২২ সালে আদালত আমাদের পক্ষে রায় দেন।এরপরও তারা আমাদের এভাবে নির্যাতন করে আসছে।
বিবাদী পক্ষের করিম মুন্সির স্ত্রী মাহফুজা খাতুন বিলকিস হামলার ঘটনা স্বত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে গুরুস্থানের দেওয়াল ভেঙেছে।বিষয়টি এখন মিমাংসা করার জন্য ভাটারার একজন মাতাব্বর দায়িত্ব নিয়েছেন।আমাদের বিষয়ে তিনিই সব বলবেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিবো। তাদের আমাদের কাছে আসতে বলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD