1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

মেহেরপুরে বিদেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার, আটক ৩

  • প্রকাশিতঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

মেহেরপুর প্রতিনিধিঃ 

মেহেরপুরে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে শাকিল (২৬), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে সজিব (২৭) এবং হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে রায়হান (৩৬)।

যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আকাশ গ্যাংয়ের সদস্য আকাশ, রায়হান ও সজিবকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD