1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী – ঢাকা মহাসড়ক অবরোধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে এগারোটা দিকে বিজ্ঞান একাডেমি ভবন থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা ‘নবম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই’, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ডিপ্লোমা সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

এসময় প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, যে দেশ প্রকৌশলীদের মর্যাদা দিতে পারে না, সেই দেশ কখনো উচ্চ শিখরে পৌঁছাতে পারেনা। গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে আমার ভাইদের ওপর হামলা চালায়। আমাদের দাবি ইন্টেরিম সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

তাদের দাবিগুলো মধ্যে—নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD