হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে এগারোটা দিকে বিজ্ঞান একাডেমি ভবন থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা 'নবম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই', আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না', ডিপ্লোমা সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও'সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এসময় প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, যে দেশ প্রকৌশলীদের মর্যাদা দিতে পারে না, সেই দেশ কখনো উচ্চ শিখরে পৌঁছাতে পারেনা। গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে আমার ভাইদের ওপর হামলা চালায়। আমাদের দাবি ইন্টেরিম সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তাদের দাবিগুলো মধ্যে—নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM