1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

আরএমপি ডিবির অভিযানে ৮ অপহরণকারী গ্রেফতার; ভিকটিম উদ্ধার।        

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকা থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করে ৮ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২)। এরা সকলে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া অপর আসামি মো. ওমর আলী (৫০) রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংপুর গ্রামের বাসিন্দা।

 ঘটনাসূত্রে জানা যায় গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংপুর গ্রামের সোহেল রানা মামলার বিষয়ে খোঁজ খবর নিতে রাজশাহী কোর্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের কাছে মোবাইলে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তারা ভিকটিমকে মারধর করে এবং সেই শব্দ মোবাইল ফোনের মাধ্যমে তার ছোট ভাইকে শুনিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। মুক্তিপণের টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

 এ ঘটনায় অপহৃত সোহেল রানার স্ত্রী দ্রুত রাজশাহী মহানগর ডিবি পুলিশকে অবগত করলে, ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে।

 পরে অপহরণকারীরা কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশনের জামাল চত্বরে সোহেল রানার স্ত্রীকে মুক্তিপণের টাকা আনতে বলে। তিনি বিষয়টি ডিবি পুলিশকে জানালে, ২৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে আড়ালে থাকা ডিবি পুলিশের এসআই মো. শাহ্ আলী মিয়া ও তার টিম মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমকে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশের টিম সেখানে অভিযান পরিচালনা করে সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ওমর আলী, মাসুদ রানা এবং আরও কয়েকজন পালিয়ে যায়।

 পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকা থেকে পলাতক আসামি ওমর আলীকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD