1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

অবৈধ বেকারীর সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি কিশোরগঞ্জে গণমাধ্যমের স্বাধীনতায় চরম আঘাত, তাবারক হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের মনোকর্শা গ্রামে সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে অবৈধ ‘বিসমিল্লাহ ফুড অ্যান্ড বেকারী’। স্থানীয়ভাবে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে পরিচালিত এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি চ্যানেল এওয়ান, মুভি বাংলা টেলিভিশনসহ একাধিক অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রচারিত হলে, চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিক তাবারক হোসেন।
প্রকাশিত সংবাদের পর তাবারক হোসেন প্রথমে সাংবাদিকদের ম্যানেজ করার জন্য অর্থের প্রলোভন দেন। সাংবাদিকরা তার প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে, তিনি খোলামেলা হুমকির পথ বেছে নেন।
প্রকাশিত রিপোর্ট ২ ঘণ্টার মধ্যে ডিলিট না করলে ‘চরম ফল ভোগ করতে হবে’—এমন হুমকি দেন তিনি।
এছাড়াও, প্রশাসন যদি ভবিষ্যতে ওই বেকারীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়, তাহলে তার জন্য সাংবাদিকদের ‘চরম পরিণতির’ হুঁশিয়ারি দেন তাবারক হোসেন।
এ হুমকি শুধু একজন সাংবাদিককে নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতাকেই ভয়ংকরভাবে প্রভাবিত করেছে। একাধিক সাংবাদিক জানিয়েছেন, বিষয়টি শুধু একটি অবৈধ বেকারী নিয়ে নয়—এটি এখন মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।
‘সংবাদ করলেই হুমকি! এটা কী আইন-শৃঙ্খলার রাজ্য?’
এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, একজন অবৈধ ব্যবসায়ী কিভাবে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিতে সাহস পায়, তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকাতেও।
তারা আরও জানান, প্রশাসন যদি এখনই দৃঢ় অবস্থান না নেয়, তাহলে এধরনের হুমকি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হবে।
প্রশাসনের প্রতি দাবি:
হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও মামলা
অবৈধ বেকারীর কার্যক্রম বন্ধ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় উদাহরণমূলক ব্যবস্থা গ্রহণ৷
এ ঘটনায় জেলার পেশাদার সাংবাদিক সংগঠনগুলো একত্রিত হয়ে দ্রুত আইনি সহায়তার প্রস্তুতি নিচ্ছেন। তারা বলেন, এবার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পেশাগত দায়িত্বপালন দুরূহ হয়ে পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD