1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ এক যুবক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ নাজির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনি।নাজির হোসেন সদর ইউনিয়নের যদুমনি এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মুরসালুল জুমার। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযান চালিয়ে তাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এতে তারসঙ্গে থাকা দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও চারটি সিম উদ্ধার করা হয়।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নাজির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD