1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মায়াকানন পার্কে সাংবাদিক হেনস্তার অভিযোগ প্রশ্নের মুখে বিনোদনকেন্দ্রের কার্যক্রম

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ রোডে অবস্থিত ‘মায়াকানন পার্ক’ আবারও আলোচনায়। পার্কটিতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত আজ শনিবার সন্ধ্যায়। গোপন সংবাদের ভিত্তিতে এক অনুসন্ধানী সাংবাদিক পার্কে প্রবেশ করেন। তাঁর উদ্দেশ্য ছিল পার্কের অভ্যন্তরে কোনো অসামাজিক কর্মকাণ্ড চলছে কি না, তা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা। জানা গেছে, তিনি মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভেতরে প্রবেশ করেন।
তবে প্রবেশের পরপরই পার্কের নিরাপত্তা প্রহরী বাঁশি বাজিয়ে ভেতরে থাকা স্টাফদের সতর্ক করে দেন। এরপর সাংবাদিককে পরিচালক তানভীর হাসানের কক্ষে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং পার্কের গেট বন্ধ করে তাকে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়।
পরিস্থিতির খবর পেয়ে কিশোরগঞ্জের অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি জানান। ওসি তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল পাঠিয়ে সাংবাদিককে উদ্ধার করেন।
ঘটনার পর এখনো লিখিত কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে দায়িত্বপ্রাপ্ত এসআই উভয় পক্ষের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিক মহল ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে দেখছেন। তারা বলেন, “যেখানে একজন সাংবাদিক অনুসন্ধানের জন্য যাচ্ছেন, সেখানে যদি তাকে এভাবে আটকে রাখা হয়—তা অত্যন্ত উদ্বেগজনক।”
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, অভিযোগ পেলে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর মায়াকানন পার্কের কার্যক্রম, এর ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে—পার্কের অভ্যন্তরে কী ঘটে, যা গণমাধ্যম থেকে গোপন রাখতে এমন ব্যবস্থা?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD