1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম স্বাধীন গ্রেফতার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে  আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম গণমাধ্যমকে  জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হত্যা মামলার আসামি হয়েও গত প্রায় দেড়মাস যাবৎ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলো এই স্বাধীন মাষ্টার, সম্প্রতি আক্কেলপুর থানার নবাগত  ওসি বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তাকে গ্রেপ্তার করায় থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করছেন আক্কেলপুরের আপামর জনতা। 

আক্কেলপুর উপজেলার একাধিক ভুক্তভোগী মানুষ জানান, এই স্বাধীন মাষ্টার বিগত সরকারের আমলে যা ইচ্ছে তাই করেছেন। সে বিভিন্ন সন্ত্রাসি, কিশোর গ্যাং ও টোকাইদের গডফাদার ছিলো। এলাকায় ভূমিদস্যুগিড়ি, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং  বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নৈরাজ্য সৃষ্টি  করেছিলো। আক্কেলপুর রেলগেটে রেলওয়ের জায়গায় তার ব্যক্তিগত অফিসের আড়ালে গড়ে তুলেছিল মিনি একটি আয়না ঘর। কেউ তার কথা না শুনলে সেখানে নিয়ে গিয়ে করতো অমানবিক নির্যাতন। ভবিষ্যতে সে আর যেন এ ধরনের কাজ না করতে পারে সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD