1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীর মনোহরদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত

 

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫), মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি দৌলতপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার সময় মো. ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করেন। ফরিদ হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
মোবাইল কোর্ট চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, মো. ফরিদকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হতো। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD