
রাজশাহী ব্যুরোঃ
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বেড়া উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২০ আগস্ট) পাবনার বেড়া বাজারে পেঁয়াজের বাজার ও আড়তসমূহে মনিটরিং করা হয়। এ সময় ঢাকাগামী গাড়িতে পেঁয়াজ প্রেরণকারী ব্যবসায়ীদের ভাউচার সংরক্ষণ, সাদা বোর্ডে খাজনা, বস্তার খরচ ও লেবার কস্ট টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বাজারে নকল শিশু খাদ্য বিক্রয়, ভ্যাট-ট্যাক্স ফাঁকি এবং ভাউচার ছাড়া উচ্চমূল্যে সিগারেট বিক্রয়ের দায়ে সি এন বি বাজারের ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের লাইভ বেকারি ও পিওর ফুডকেও বিভিন্ন অনিয়মের কারণে ২০ হাজারসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়।
অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।