1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিভোর্সের কাগজ দেখার পর ফের কীটনাশক পান, যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ! রাজবাড়ীতে পদায়ন থাকলেও বাইরে কর্মরত ২৩ চিকিৎসক, সংকটে উপজেলা স্বাস্থ্যসেবা খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া

পাঁচবিবিতে ধান ক্ষেতের সাথে শত্রুতা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানান।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের মৃত ছোলাইমান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫০) ও কন্যা শাহনাজ বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে দেলোয়ার ও শাহনাজ সহ দেলোয়ারের পুত্র শিনহাজ (২২), মৃত আলাল উদ্দিনের পুত্র সৌরভ (২২), ফতেপুর গ্রামের জসিমের পুত্র আঃ লতিফ এবং পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলারআলী গ্রামের মৃত জাফরের পুত্র মোজাম(৬৫) লোকজন রাতের আধারে গিয়ে শাইলট্রী মৌজার ৯৩২ ও ৯২৬ দাগ, ৩৭৯ নং খতিয়ানের প্রায় ১একর ৪০ শতক জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলেছে।

ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ বলেন, অনেক খরচ করে জমি প্রস্তুুত করে জমি চাষাবাদ করেছি। আর এক রাতে তারা আমার এতবড় সর্বনাশ করলো। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার চাই।

অভিযোগ বিষয়ে শাহনাজ বেগম বলেন, পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক আমরা। তারপরও জোর পূর্বক জবর দখল করে রেখেছে। আর তারা জমি থেকে চারা উপড়ানোর যে অভিযোগ করেছে তা মিথ্যা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD