1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা পাবনায় টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন। জামায়াত আশা করে, প্রধানমন্ত্রীর এই সংলাপের কোনো গোপন উদ্দেশ্য নেই। দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার বাউফলে মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ জীবননগরে ১৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১, পলাতক ১ আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির অংশগ্রহণ। স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মামা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার রিশান গ্রেপ্তার।   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. রিশানের বিরুদ্ধে ককটেলবাজি, লুটপাট ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার রিশান ইসলামপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের ছেলে। তার বাবাও এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।

কিশোর গ্যাং লিডার রিশানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গোপন তথ্যে বুধবার রাতে শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এলাকাবাসী সূত্রে  জানা যায়, গ্রেপ্তার রিশানের বাবা জিয়া মেম্বার আওয়ামী লীগ শাসনের বিগত ১৬ বছরে ইসলামপুরের ত্রাস ও মাদককারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত লাভ করেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে বোমাবাজি ও মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরও জিয়া মেম্বার এলাকাতে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখেন। জিয়া মেম্বারের এসব অপরাধের সহযোগী তার ছেলে রিশানও। ইসলামপুরে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে জিয়া গ্রুপের প্রকাশ্য তৎপরতা। তার ছেলে রিশান আরেক আতঙ্কের নাম। বাপ ছেলে মিলে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন। মাদকের গডফাদার সাদিকুল ইসলাম, গোলাব, সামিরুল আকাড়ি, কিশোর গ্যাং লিডার আমিরুল, বাবুসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD