1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।            

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের উপর নজরদারি চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার দুপুর ১২. ৩০ মি : টার দিকে সদর থানার ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আপন আমীর হামজা (৩৫) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আপন আমীর হামজা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালুবাড়ি গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD