1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

আরএমপি ডিবি’র অভিযানে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেপ্তার; ১।                              

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো 

 

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 গ্রেপ্তারকৃত আসামি মো: মতিউর রহমান ওরফে মতি (৫০) রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজপুর এলাকার মো: হোসেন আলীর ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১১টায় রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মতিউরকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD