1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বলিয়াকান্দি আশিক মল্লিক এখন অনলাইনের পরিচিত মুখ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭২৫ বার পঠিত

 

বালিয়াকান্দি প্রতিনিধি মো:রবিউল ইসলাম রবিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কলেজপাড়ার তরুণ আশিক মল্লিক এখন সারা দেশের নিকট একটি পরিচিত নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে “Aashiq Grills” নামে পরিচিত এ তরুণ অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

সাধারণ এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আশিক মল্লিক শৈশব থেকেই ছিলেন চঞ্চল, কৌতুকপ্রিয় এবং উদ্যমী। তার বাবা আয়নাল মল্লিক একজন পরিশ্রমী মানুষ, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করতেন। মা গৃহিণী। পরিবারে তার একমাত্র বড় বোন রয়েছে। বালিয়াকান্দি কলেজপাড়ার একটি ঘরে বসবাস করা এ পরিবারটি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যেই দিনযাপন করে আসছিল।

কিন্তু আশিক সেই জীবন থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন। একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে গ্রামের পরিবেশে ভিডিও তৈরি শুরু করেন। প্রথমদিকে কেউ গুরুত্ব না দিলেও, ধীরে ধীরে তার অভিনয়, ভিডিওর ভিন্নধর্মী ভাবনা ও নির্মাণশৈলী মানুষের নজর কাড়ে।

বর্তমানে তার ফেসবুক পেজ “The Comedian Boys”-এ অনুসারীর সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। প্রতিটি ভিডিওতেই থাকে হাস্যরস, গ্রামীণ জীবনের বাস্তবতা, আবার কখনো অ্যাডভেঞ্চারধর্মী গল্প। কোনো ভিডিওতে দেখা যায় তিনি গাছে উঠে ফল খাচ্ছেন, আবার কোনোটিতে বনে ঘুরে বেড়াচ্ছেন; সবকিছুই ব্যতিক্রমী কৌশলে উপস্থাপন করেন তিনি। দর্শকরা তার এই স্টাইলের সঙ্গে জনপ্রিয় অভিযাত্রী ‘বিয়ার গ্রিলস’-এর মিল খুঁজে পান। ফলে দর্শকদের কাছেই তার নাম হয়ে ওঠে “Aashiq Grills”।

বর্তমানে আশিকের ভিডিওগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেখে উপভোগ করছে। পরিবারে ফিরেছে স্বচ্ছলতা। মা-বাবা এখন আর অভাবের কথা বলেন না, বরং ছেলের সাফল্যে গর্বিত। এলাকাবাসীও তাকে সম্মানের চোখে দেখে।

আশিক মল্লিকের এই সাফল্য প্রমাণ করে দিয়েছে—ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে যেকোনো তরুণ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, বদলে দিতে পারে নিজের পরিবার ও সমাজের ভবিষ্যৎ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD