1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

নেত্রকোনা ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত

ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

শহিদুল ইসলাম রুবেল,
নেএকোনা জেলা প্রতিনিধি:

ইভটিজিং ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের হাওরে আলমশ্রী, মাখনা ,ও নোয়াগাঁও, পাঁচ আলমশ্রী গ্রামবাসীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় আলমশ্রী গ্রামের মেয়ে ,ছেলেরা নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমিতে পড়ালেখা করে। কয়েকদিন পূর্বে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে আসার পথে মেয়েদেরকে ইভটিজিং করে নোয়াগাঁও গ্রামের বখাটে ছেলেরা।

এ নিয়ে গত কয়েকদিন পূর্বে মারামারির ঘটনাও ঘটে কিন্তু বিষয়টির কোন সুষ্ঠু সুরাহা না হওয়ায় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ মাইকিং করে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হয়।

গুরুতর আহত নওয়াগাঁও গ্রামের মুতি মিয়ার ছেলে, রফিক ( ৩৫), হাসিম উদ্দিনের ছেলে গনি মিয়া (৬৫), আবুচান মিয়ার ছেলে,সিয়াম (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংঘর্ষে আহত অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে নিকটস্থ এলাকায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো : লুৎফর রহমান জানান দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD