1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২ রৌমারী সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম। চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক প্রতিনিধি মো. নুরুল আলম, প্রেস ক্লাবের সংবর্ধনা বালিয়াকান্দিতে বিএনপির আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পিতা’র ‎ খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর

দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন সাত হাজারের বেশি মানুষ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

কৃষিনির্ভর উত্তরাঞ্চলে সেচব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ এবং ফসলি জমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ১৯ কোটি ১৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার তিনটি ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

 

উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং ফসলি জমির উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। কৃষিকে লাভজনক করার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

 

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কৃষিজমির উৎপাদনশীলতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে লাভজনক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পটির জন্য মোট ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসনের কাজ করা হবে।

 

প্রকল্পটির সুবিধা পাবেন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ। এতে দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পের কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের সেচ অবকাঠামো আরও উন্নত হবে। পাশাপাশি কৃষিজমিতে সেচের পানির সরবরাহ বাড়বে, কমবে কৃষকদের সেচসংক্রান্ত ভোগান্তি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে তৈরি হবে নতুন সুযোগ।

 

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD