1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

অব্যবহৃত ২০ লাখ টাকার প্রধান ফটক: উদদিঘী স্কুলে সরকারি অর্থ অপচয়ের দৃষ্টান্ত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

 করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

সরকারি অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকটি আজও অচল অবস্থায় পড়ে রয়েছে। এক বছর আগে নির্মিত এই ফটকটি একদিনের জন্যও ব্যবহার করা সম্ভব হয়নি—এমন অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত ফটকটি মাটি থেকে প্রায় তিন ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে, তবে নিচে নেই কোনো সিঁড়ি, র‌্যাম্প বা সংযোগ সড়ক। ফলে এটি দিয়ে বিদ্যালয়ের প্রবেশ বা বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এখনও প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আমাদের কাছে ফটকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি।”

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস. এম. মিনহাজুর রহমান জানান, “নকশাজনিত ঘাটতি ও নির্মাণ ত্রুটির বিষয়টি আমরা চিহ্নিত করেছি। ঠিকাদারকে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি অবকাঠামো বছরের পর বছর ব্যবহার না হওয়া দুর্নীতি, উদাসীনতা ও দায়িত্বহীনতার পরিষ্কার চিত্র।”

তারা আরও বলেন, “সরকারি প্রকল্পে যদি এমন ত্রুটি ও নজরদারির অভাব থাকে, তাহলে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থা ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে মানুষের আস্থা হারাবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD