
মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মোঃ জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মোঃ রাশিদুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।