1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তার; ১৬টি মোবাইল ফোন উদ্ধার।  

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তারসহ ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামি ইমরান মিঠু(২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

 ঘটনাসূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ রাত সাড়ে ৩টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো: পারভেজ হাসান ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় হয়ে অটোরিকশায় রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে। একজন হাতে হাসুয়া এবং অন্যজন টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত ছিনতাই মামলা রুজু হয়।

 আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

 পরবর্তীতে আজ ২০ জুলাই ২০২৫ তারিখ ভোর সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার এসআই মো: নাসির উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-৫ এর টেকনিক্যাল টিম ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় রাজশাহী মহানগরীর বাজেকাজলা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়ের আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা এই ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

 গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD