1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ০১ জন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

সাবু রায়( বিকে), স্টাফ রিপোর্টারঃ-

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯/০৭/২০২৫ খ্রি. দিনাজপুর কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ফকিরপাড়া এলাকা হতে এসআই পরিচয় দানকারী ভুয়া ডিবি পুলিশ আসামী ১। মোঃ আতাউর রহমান (২৮), পিতা- মোঃ বুলু মিয়া, সাং- শিদলি, থানা- রানীসংকৈল, জেলা- ঠাকুরগাঁও কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে জব্দকৃত আলামত-
১। ০২টি এন্ড্রোয়েড মোবাইল সেট,
২। ০১টি মটোরলা ব্রান্ডের ওয়াকিটকি,
৩। ০১টি ডিবি জ্যাকেট,
৪। পুলিশের এসআই পরিচয়ে বানানো ৪৭০ (চারশত সত্তর) টি ভিজিটিং কার্ড,
৫। ০৬ টি সিল (যাহার মধ্যে রাষ্ট্রপতির অফিস নামীয় সিল ০১টি, দুইজন এসআই নামীয় সিল ০২টি, সিনিয়র এডভোকোট নামীয় সিল ০৩টি)।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতাররকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD