1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

শ্রীপুরে মিথ্যা তথ্য দিয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করার অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসা নির্বাচন আগামি ২০ জুলাই অনুষ্ঠিত হবার কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক অভিভাবক সদস্যের মিথ্যা অভিযোগে শ্রীপুর সহকারি জজ আদালত নির্বাচনটি স্থগিতাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই মাদ্রাসাটির অ্যাডহক কমিটির সভাপতি জিয়াউল হক ফরিদ।

তিনি জানান, স্বৈরাচার আওয়ামী লীগের মদদ পুষ্ট কিছু লোক যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে এই মাদ্রাসাটির কমিটি থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে তাহারাই এখন মাদ্রাসাটির সম্মানক্ষুন্নসহ কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত করার লক্ষ্যে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগটি দায়ের করেছেন। আমরা মাননীয় আদালতকে সম্মান দেখিয়ে তিন কার্য দিবসের মধ্যেই সঠিক তথ্যসহ জবাব দিবো ইনশাল্লাহ।

নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে বাদি হয়ে গত ১৭ জুলাই বৃহস্পতিবার শ্রীপুর সহকারী জজ আদালতে আবেদন করেন ওই মাদ্রাসাটির অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আজাদুর রহমান।

বাদী পক্ষের লিখিত প্রার্থনা সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় এফতেদায়ী শাখায় প্রথম শ্রেণীতে ১৫, দ্বিতীয় শ্রেণীতে ২৪, তৃতীয় শ্রেণীতে ৩২, চতুর্থ শ্রেণীর ২৪, পঞ্চম শ্রেণীতে ২৯সহ মোট ১২৪ জন শিক্ষার্থী ও দাখিল শাখায় ৬ষষ্ঠ শ্রেণীতে ২১,সপ্তম শ্রেণীতে ৪১,অষ্টম শ্রেণীতে ২১, নবম শ্রেণীতে ৪৫ ও দশম শ্রেণীতে ১৭ জনসহ মোট ১শ ৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উক্ত ভোটার তালিকা সঠিক নয় মর্মে মোঃ আজাদুর রহমান নির্বাচন স্থগিত এর জন্য বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন।

তবে মাদ্রাসাটির সুপার মোঃ নুর উদ্দিন মৃধার সাথে কথা হলে তিনি বলেন, বিদ্যালয়ের অভিভাবক মোঃ আজাদুর রহমান বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহণের জন্যে সকল প্রক্রিয়া শেষ করলেও তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকার বিষয়ে যে অভিযোগটি আদালতে দায়ের করেছেন সেটি সঠিক নয়।
শুধুমাত্র প্রতিষ্ঠানের নির্বাচন বানচাল করাই তার মুল উদ্দেশ্য।

এ বিষয়ে মাদ্রাসাটির অ্যাডহক কমিটির সভাপতি জিয়াউল হক ফরিদ জানান, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।তবে মাদ্রাসা থেকে যে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে সেখানে একই অভিভাবকের দুইজন সন্তান মাদ্রাসায় শিক্ষার্থী হওয়ায় তার নামের জায়গা ডাবল হতে পারে সে ক্ষেত্রে ঐ অভিভাবক একটি ভোটই দিতে পারবেন। এটা বসে সমাধানের সুযোগ রয়েছে। আদালত পর্যন্ত যাওয়ার দরকার ছিল না।

অভিযোগকারী মোঃ আজাদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD