
নার্গিস আক্তারঃ
আষাঢ় শ্রাবণ মাস এলে
নদী নালা খাল বিল
জলে ভরে চারিদিকের বিল ঝিল
শাপলা হাসে খিলখিল।
বর্ষার জলে নৌকা ধেয়ে
জেনে পাতে জাল
ধরে আনে কই শিঙি মাছ
মন করে টলমল।
বগা বগি উড়ে বেড়ায়
জলাশয় বিলে
লম্বা ঠোঁট দিয়ে ধরে
ছোট মাছ খায় গিলে।
গাংচিল উড়ে এসে জলে
ছো মেরে ধরে মাছ
উড়ে যায় কোন নির্জন তীরে
পায়ে লয়ে মাছ।