1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

মানুষ মানুষের জন্য কিডনি রোগে আক্রান্ত জাকির হোসেনের জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

 

অভি খায়রুল ইসলাম সাভারঃ

“মানুষ মানুষের জন্য”—এই মহান দর্শনের আলোকে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত রেমিটেন্স যোদ্ধা মো. জাকির হোসেন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেঁচে থাকার

বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের।
আজ (মঙ্গলবার) বিকেলে মো: জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য ছুঁটে আসেন
আশায় তিনি ও তাঁর পরিবার ছুটে বেড়াচ্ছেন সাহায্যের আশায়। আজ (মঙ্গলবার) বিকেলে জাকিরের বোন আলো আক্তার ভাইয়ের চিকিৎসার জন্য সহায়তা চাইতে ছুটে যান মানবিক ব্যক্তিত্ব লায়ন খোরশেদ আলমের কাছে।
লায়ন খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান লায়ন খোরশেদ আলম।  এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন আয়োজক লায়ন খোরশেদ আলম।  
এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠু,, অনেকে। তাৎক্ষণিকভাবে লায়ন খোরশেদ আলম আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের। সেখানে তিনি জানান, জাকিরের চিকিৎসা সহায়তায়
আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD